1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 15, 2026, 12:38 pm

নবীগঞ্জের হৈবতপুর গ্রামে পল্লী বিদ্যুৎ এর উদ্বোধন

Reporter
  • Updated Monday, July 6, 2015
  • 547

মামুন আহমদ ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামে প্রায় ১ কিলোমিটার বিদ্যুৎয়ানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু এ বিদ্যুৎয়ানের উদ্বোধন করেন। এর মধ্যে প্রায় ৩৬টি পরিবার বিদ্যুৎ এর আওতায় এসেছে। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহ্ ইলিয়াছ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম বজন কুমার বর্মন, পল্লী বিদ্যুৎ এর ডাইরেক্টর শফিউল আলম হেলাল। উপস্থিত ছিলেন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এ.এস.আই জাকির হোসেন, কুর্শি ইউপি সদস্য শাহ্ শামসুল ইসলাম সুজন, সাংবাদিক মোহাম্মদ আলী লেদু, এনটিভির প্রতিনিধি তছনু চৌধুরী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD