প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০১৪, ৪:৩৯ এ.এম
বানিয়াচংয়ের ডাকাত সরদার শাহ আলম শ্বশুর বাড়ীতে গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি ॥ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহ আলম (৩০) কে তার শ্বশুর বাড়ি পইল থেকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহ আলম বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামের ডাকাত সর্দার ময়না মিয়ার পুত্র। গতকাল রবিবার দুপুরে ডিবির এস.আই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ পইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এতদিন সে তার শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিল। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com