প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ৪:৪৩ পি.এম
আজমিরীগঞ্জে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে পানিতে ডুবে আপন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে৷ নিহত আপন উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের আলামিন মিয়ার ছেলে। ১৪ই এপ্রিল শুক্রবার বিকাল ৩ টার দিকে মায়ের সঙ্গে সে বাড়ির পাশের পুকুরে গোসল করে চলে আসে পরে আবার মায়ের অজান্তে সে পুকুরে চলে যায়। অনেক খোঁজাখোঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com