1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 4:39 pm

তারেক রহমান এদেশের জনগনের হৃদয়ের মনিকোটায় আছেন -শেখ সুজাত মিয়া

Reporter
  • Updated Friday, September 4, 2015
  • 425

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের গ্লোডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে বিএনপি নবীগঞ্জ উপজেলা, পৌর ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির অন্যতম নেতা ডাঃ আব্দুল আলিম ইয়াছিনির সভাপতিত্বে ও নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, বিএনপি নেতা শেখ আলখাছ মিয়া, পৌর যুবদলের সাবেক সভাপতি মনর উদ্দিন, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা মৎসজীবিদলের আহবায়ক সাহেব আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ছায়েদ আহমেদ, জিতু মিয়া সেন্টু, শাহ্ রুহেল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ আবুল কাশেম, তাতীদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন চৌধুরী, ছাত্রদল নেতা শাহীন তালুকদার, জাকির চৌধুরী, তপন মালাকার, মঈনুল ইসলাম, শেখ শিপন, রাজীব ভট্রাচার্য্য, বাপ্পী আচার্য্য, জাহেদুর রহমান, উজ্জল চৌধুরী, আলাল হোসাইন, সাইদুর রহমান, আহমদ আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, তারেক রহমান এদেশের জনগনের হৃদয়ের মনিকোটায় আছেন। ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে জনগণের মন থেকে মুছা যাবে না। তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা ও চার্জশিট থেকে নাম প্রত্যাহারের দাবী জানান তিনি। আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD