প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৩, ২:২৪ পি.এম
সুতাংয়ে বিষপানে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং গ্রামে অঞ্জনা রবি দাস (৩৫) নামের এক গৃহবধূ বিষপানে মারা গেছে। সে ওই গ্রামের নিমকুমার রবি দাসের স্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে পারিবারিক বিরোধের জেরে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে লাশ মর্গে প্রেরণ করেছে।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com