রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে সরকারি জায়গা দখল করে ঘর উঠানোর পায়তারা করলে উপজেলা ভুমি অফিস থেকে নিষেধ দেওয়া হয়। নিষেধ অমান্য করে পূর্ণরায় জায়গা দখল করে ঘর উঠানোর চেষ্টা করায়। গতকাল শনিবার ২১ অক্টোবর দুপুরে বাজারের বাশঁ মহাল ও সিনেমা হল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। খোঁজ নিয়ে জানা যায় সরকারি জায়গা দখল করে ঘর উঠানোর চেষ্টা করলে মহন কুড়ি নামের এক ব্যাসায়ীর মালামাল নিলামে বিক্রি করা হয়। একই অপরাধে পৌরসভার অসিম (৫০) নামক এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পাখি শিকার করে বিক্রি করার অপরাধে অন্য এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি আরো জানান বাশমহাল সংলগ্ন রাস্তার পাশ থেকে দখলের চেষ্টাকারী মোহন কুরি নামীয় একজনকে আটক করা সম্ভব হয়নি। তবে দখলের আলামত জব্দ করে ৭৫৬০ টাকায় মালামাল নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুর পাড়ে অসীম সূত্রধর নামে একজন দখলের চেষ্টা করলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। দখলের চেষ্টা কালে ব্যবহৃত আলামত জব্দ করা হয়।
আজমিরীগঞ্জ বাজারে সাদা বক বিক্রির চেষ্টা করলে মো. মোশাহিদ, সাং জগতপুর নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সাদা বক দুটি অবমুক্ত করা হয়। এ সময় আজমিরীগঞ্জ থানার এ এস আই মিঠুন রঞ্জন দাস উপস্থিত ছিলেন।