
রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপের জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করার লক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৩টায় আজমিরীগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে উক্ত সভার আয়োজন করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। এতে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলু মিয়া, সভা পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন বাবুল।