মাধবপুর প্রতিনিধি : মাধবপুর বাজারের সিএন্ডজি স্ট্যান্ড এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মাসুক মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাসুক মিয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতবকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাসুকের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত মাসুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।