
এস.এম সুলতান খান, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (৭) ও তার ছোট ভাই নবিউর রহমান (৪)। তারা ওই গ্রামের আরজু মিয়ার সন্তান।
গতকাল শনিবার (৩১ মে) দুপুরে পরিবারের অজান্তে খালের পাশে থাকা একটি পুকুরে পড়ে গিয়ে দুই শিশু প্রাণ হারায়। তাদের নিথর দেহ উদ্ধার করলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহতদের বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন।
প্রতিবেশী সজল খাঁন বলেন, “একই সঙ্গে ভাই-বোনের মৃত্যু মেনে নেওয়া অসম্ভব।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম।