
সময় ডেস্ক : সকালে খালি পেটে থাকার অভ্যাস যেমন বিপজ্জনক, তেমনি ভুল খাদ্যাভ্যাসও শরীরের বিপদ ডেকে আনতে পারে বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা। সকালের স্বাস্থ্যকর রুটিনই সারা দিন ফিট থাকতে সাহায্য করে। আমরা রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে থাকি। সকালেও যদি খালি পেটে থাকি তাহলে শরীরে শক্তির ঘাটতি দেখা দেবে।
তাই সকালে শক্তির মাত্রা পূরণ করা জরুরি। দিনের শুরুতে এমন কিছু খাবার খেতে হবে, যা বিপাকক্রিয়া ঠিক রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেই সঙ্গে সারা দিন অতিরিক্ত খাওয়ার প্রবণতাও রোধ করে। তাই সকালের খাদ্যতালিকায় কোন কোন খাবার রাখবেন, জেনে নিন-
ভেজানো আমন্ড : সকালে প্রথমেই ভেজানো আমন্ড খেলে তা স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। বাদাম হৃদরোগের স্বাস্থ্য ঠিক রাখে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
কলা : কলা দ্রুত এনার্জি বাড়ানোর জন্য শরীরে প্রাকৃতিক শর্করা সরবরাহ করে। পটাশিয়াম, ফাইবার ও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ কলা হার্ট, হাড় ও সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী।
গ্রিন টি : গ্রিন টি খুব ভালো একটি পানীয়। রাতে চিয়া সিড ভিজিয়ে সকালে খেতে পারেন।
গরমে পানিতে লেবু : খালি পেটে গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করলে বিপাকক্রিয়ার উন্নতি হয় এবং হজমশক্তি বাড়ে।
দই : প্রোটিন ও প্রো-বায়োটিক সমৃদ্ধ দই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং পেট ভর্তি রাখে। টাটকা ফল বা বাদাম যোগ করে দই খেলে পুষ্টিগুণ আরো বাড়বে।
ওটমিল : ওটস দীর্ঘ সময় পেট ভরা রাখতে পারে এবং সারা দিন কাজের এনার্জি দেয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন বি, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। ওটস নিয়মিত খেলে উপকার পাবেন।