
বিভিন্ন মহলের শোক
নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ওস্তাদ রাখাল চন্দ্র দাশের সহধর্মিনী নিয়তি রাণী দাশ (৫২) আর নেই। তিনি গতকাল রবিবার (১ জুন) ভোরে বাউসা ইউনিয়নের দৌলতপুর নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন।
নিয়তি রাণী দাশ মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। একই দিনে দৌলতপুর পারিবারিক শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুর খবর পেয়ে বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা তার বাড়িতে ছুটে এসে তাকে শেষবারের মতো এক নজর দেখেন।
নিয়তি রাণী দাশের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তনুজ রায়, অর্থ সম্পাদক প্রজেশ রায় নিতন, প্রচার সম্পাদক পবিত্র বনিক, দপ্তর সম্পাদক অমলেন্দু সূত্রধর, সজল গোপ, বিধান পাল, জ্যোতিষ সরকার, রিপ্টু দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।