
জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় চারজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আখঞ্জী পেট্রোল পাম্পের পাশে।
আহতদের মধ্যে পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মুতাহির মিয়ার ছেলে মোঃ রেদোয়ান (৩০) ও চকসুখচর গ্রামের আব্দুল্লাহ আখঞ্জীর ছেলে অলিউর রহমান (৫৫) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার সময় সিএনজিতে থাকা অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
আহত যাত্রী সেলিম মিয়া জানান, রাত ৯টার দিকে তারা বাহুবল বাজার থেকে সিএনজিতে করে পুটিজুরী বাজার যাচ্ছিলেন। পথে আখঞ্জী পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা খায়, এতে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী আহত হন।