
শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুর উপজেলার সোনাই নদী থেকে আবু সাঈদ (৫০) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
বুধবার (৪ জুন) সকালে গোয়ালনগর-আৎকাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
মাধবপুর থানার এসআই মুকুল জানান, “লাশটি নদীর যে অংশে ভাসছিল, সেটি মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আওতাধীন।”
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ জুন) কোনো একসময় আবু সাঈদ নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরে নদীর পাড় থেকে তার ব্যবহৃত কাপড়চোপড় ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল জানান, “লাশটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”