
গত ৪ জুন ২০২৫ ইং, রোজ বুধবার দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এবং হবিগঞ্জ সময় পত্রিকার প্রথম পৃষ্ঠায় “নবীগঞ্জের ভানুদেব গ্রামে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা ও গাছ কর্তন” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, ভ্রান্ত তথ্যনির্ভর এবং মানহানিকর।
প্রকৃত ঘটনা হলো- ভানুদেব (শেরফরাজপুর) গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে মাহমুদ হোসাইনের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে সে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার মান-সম্মান এবং আর্থিক ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সংবাদে উল্লেখ করা হয়েছে যে, আমি ছাত্রলীগকর্মী এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা করেছি এটি সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই এবং কেউ এর কোনো প্রমাণ দেখাতে পারবেন না।
এছাড়া সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, জোরপূর্বক জায়গা দখল, গাছ কর্তন, বেড়া ভাঙচুর এসব বিষয়ও ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে, আমি উক্ত জায়গাটি একই গ্রামের সিরাজ মিয়ার নিকট থেকে বৈধভাবে ক্রয় করি, যার দলিল নম্বর ২২৬/২৫, তারিখ ২৮/০১/২০২৫ ইং। উক্ত সম্পত্তির বৈধ মালিক আমিই।
উল্লেখ্য, মাহমুদ হোসাইন আমার জায়গা বারবার কিনতে চাইলেও আমি বিক্রি করতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে এই মিথ্যা তথ্য সংবাদকর্মীদের সরবরাহ করেছে এবং সংবাদ পরিবেশন করিয়েছে।
আমি উক্ত ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী- মোঃ জেবুল মিয়া
পিতা : মৃত আনোয়ার হোসেন (ছাওমালা)
সাং : শেরফরাজপুর, ১০নং দেবপাড়া ইউনিয়ন,
উপজেলা : নবীগঞ্জ, জেলা : হবিগঞ্জ।