
গতকাল ৫ জুন, বুধবার সন্ধ্যায় সাংবাদিক রামকৃষ্ণ তালুকদার ও পলি দাস দম্পতির কন্যা পারমিতা তালুকদারের (ডাকনাম পরী) চতুর্থ জন্মদিন স্নেহ ও ভালোবাসার পরিমণ্ডলে উদযাপিত হয়েছে।
নিজ বাড়িতে স্বল্প পরিসরে আয়োজন করা এই জন্মদিনে ছিল আনন্দময় এক ঘরোয়া পরিবেশ। কেক কাটার মাধ্যমে বিশেষ এই মুহূর্তটি স্মরণীয় করে রাখা হয়। শিশুকন্যা পরীই সাংবাদিক দম্পতির প্রথম সন্তান।
জন্মদিন উপলক্ষে পারমিতার বাবা রামকৃষ্ণ তালুকদার এক আবেগঘন বার্তায় লেখেন- “তুমি যেদিন জন্মেছিলে, সেই দিন আমার হৃদয়ে যে আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল, তা ভাষায় প্রকাশের অতীত। সময় যেন উড়ে গেল, তুমি বড় হয়ে উঠছো চোখের পলকে। প্রতিনিয়ত পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি— আমাদের রাজকন্যা একদিন সমাজ ও জাতির কল্যাণে কাজ করবে।”
কন্যার জন্মদিনে বাবা-মা সকলের কাছে পারমিতার সুস্থতা, সফলতা এবং আলোকিত ভবিষ্যতের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।