বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মোঃ আজিজুল ইসলাম গতকাল মঙ্গলবার (২৪ জুন) হবিগঞ্জ জেলা সফর করেছেন। সফরকালে তিনি আজমিরীগঞ্জ থানা ও হবিগঞ্জ জেলা পুলিশ অফিস (ট্রাফিক অফিসসহ) পরিদর্শন করেন।
সকালেই হবিগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের চৌকস একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মোঃ আজিজুল ইসলাম পুলিশি কার্যক্রম, থানা ও অফিসের অবকাঠামো, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্বের মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি থানার কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পুলিশি সেবার মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি আজমিরীগঞ্জ থানার রেকর্ড, সেবাকেন্দ্র ও বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।