বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন, নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ—হারুনর রশীদ, দীপংকর ভট্টাচার্য দেবুল, কামরান মিয়া, পরিমল মালাকার, ব্রজেন্দ্র দেবনাথ, অমিত শুক্লবৈদ্য, সুমি রানী পাল, ফাতেমা তালুকদার, অলি রায়, শিপ্রা রায়, লুৎফা বেগম, রুমি বেগম, রুবি আক্তার ও নিরঞ্জন বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। অচিরেই ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ জুলাই হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।