“মাদককে না বলুন” এই প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে হবিগঞ্জে আয়োজন করা হয়েছে উৎসববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসন, হবিগঞ্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, বিপিএম-সেবা এবং সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রোভার স্কাউট, বিএনসিসি সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক ক্ষতি এবং তরুণ প্রজন্মকে রক্ষায় সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।