বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে তুহিন মিয়া (২২) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ জুন) দুপুরে পারিবারিক কলহের জেরে তিনি ইঁদুর মারার ওষুধ (বুলেট) সেবন করেন। তুহিন মিয়া বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের আহাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে তুহিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বিষপান করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সদর থানা পুলিশ হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে বানিয়াচং থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।