লাখাই উপজেলায় এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষার ২০২৫ সালের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় উপজেলার গড় পাশের হার দাঁড়িয়েছে ৭৭.৮৬ শতাংশ এবং দাখিল পরীক্ষায় পাশের হার ৮১ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৭৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫৮৭ জন উত্তীর্ণ হয়েছে এবং ১১ জন পেয়েছে জিপিএ-৫।
এসএসসিতে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল-
কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৩১, উত্তীর্ণ ২৯, জিপিএ-৫ পেয়েছে ১, পাশের হার ৯৩.৫৫%
মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৪০, উত্তীর্ণ ৩৬, পাশের হার ৯০%
লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ১০৬, উত্তীর্ণ ৯২, পাশের হার ৮৬.৭৯%
তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৩৫, উত্তীর্ণ ৩০, পাশের হার ৮৫.৭১%
কালাউক উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৬৭, উত্তীর্ণ ৫৭, জিপিএ-৫ পেয়েছে ১, পাশের হার ৮৫.০৭%
বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৫৮, উত্তীর্ণ ৪৮, পাশের হার ৮২.৭৬%
রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৯১, উত্তীর্ণ ৭১, জিপিএ-৫ পেয়েছে ৩, পাশের হার ৭৮.৩২%
ভবানীপুর উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৪২, উত্তীর্ণ ৩০, জিপিএ-৫ পেয়েছে ৩, পাশের হার ৬৬.৬৭%
বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ১৩৮, উত্তীর্ণ ৯২, জিপিএ-৫ পেয়েছে ৩, পাশের হার ৬৬.৬২%
মোড়াকরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ: পরীক্ষার্থী ১২৯, উত্তীর্ণ ৮৪, জিপিএ-৫ পেয়েছে ৩, পাশের হার ৬৫.১২%
বেগুনাই মাদনা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৩৫, উত্তীর্ণ ১৮, পাশের হার ৫১.৪৩%
দাখিল পরীক্ষায় ফলাফল- দাখিলে অংশ নেয় ৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা: পরীক্ষার্থী ৬২, উত্তীর্ণ ৫৭, জিপিএ-৫ পেয়েছে ৪, পাশের হার ৯২%
করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা: পরীক্ষার্থী ৩৩, উত্তীর্ণ ২০, পাশের হার ৬০.৬১%
এই ফলাফলে দেখা গেছে, তুলনামূলকভাবে মাদ্রাসা পর্যায়ে পাশের হার কিছুটা বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্তির হার মাধ্যমিকে তুলনায় কম।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বিগত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। তবে কয়েকটি প্রতিষ্ঠানের ধারাবাহিক ভালো ফলাফলে এলাকায় শিক্ষার মান বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারা আরও বলেন, শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এসএসসি ও দাখিল উভয় পর্যায়ে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।