সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন বাহুবল উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার উপজেলার গড় পাশের হার ৬১.৭০ শতাংশ। মোট ১৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৯ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে মোট ৩৮ জন।
মিরপুরের সানশাইন মডেল হাই স্কুল পরীক্ষায় শতভাগ পাশসহ ১৪টি জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে।
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তির বিবরণ-
সানশাইন মডেল হাই স্কুলে (মিরপুর) ১৪ টি
দ্বীন নাথ ইনস্টিটিউশনে ৮টি
সাতকাপন সরকারি মডেল হাই স্কুলে ৮টি
পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৪টি
মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ে ৩টি
ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ে ২টি
আদর্শ বিদ্যানিকেতনে (ভুলকোট) ২টি
শাহজালাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি
মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ১টি
ফতেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১টি
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাহুবল উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় মোট ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৩৮.৪৯ শতাংশ। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেননি।
বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, “মিরপুরের সানশাইন মডেল হাই স্কুল তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে এবং উপজেলার মধ্যে এটি সেরা বিদ্যালয়।”