হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের উত্তর পাশ থেকে ওসমান মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওসমান মিয়া উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে বলে জানিয়েছেন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি ময়নাতদন্তের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।