1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 3:54 pm

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনার জের ধরে হানিফ কাউন্টারে ভাংচুর ও বাসে অগ্নিসংযোগ

Reporter
  • Updated Sunday, October 4, 2015
  • 469

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের কদমতলী বাস টার্মিনালে হানিফ পরিবহন বাস কাউন্টার ভাংচুর করেছে বিক্ষুব্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তারা কাউন্টারের সামনে থাকা কয়েকটি বাসে আগুনও দিয়েছে।গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের জালালপুর নামক স্থানে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোশতাক আহমদ পলাশের স্ত্রী মোরশেদা বেগম ও ছেলে মেহেদীসহ ৭ জন নিহত হয়। এদের মধ্যে আবু সালেহ নামের একজন সেনা সদস্যও রয়েছেন। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কদমতলী বাস টর্মিনালে হানিফ কাউন্টারে হামলা করে। এ সময় কাউন্টার ভাংচুর ও কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা। ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার জাবেদ হোসেন মোঃ তারেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাত ৩টায় মোঃ তারেক জানান, আগুন দেয়ার ঘটনায় কদমতলীতে হানিফ পরিবহনের কাউন্টার এবং যাত্রী পরিবহনের জন্য দুটি লেগুনা ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে সিলেট নগরী থেকে দুটি এবং দক্ষিণ সুরমা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD