শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নোয়াগাঁও গ্রামে পানির মোটরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া ওই গ্রামের মশব আলীর পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে সাগর মিয়া নিজ বাড়ির পানির মোটরে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সদর থানা পুলিশ হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করে।