পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরকে ভিত্তি পরীক্ষা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে হবিগঞ্জের বাহুবলে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল কলেজ গেইটের সামনে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাসুম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সালেহ আহমেদ আবিদ।
এসময় বক্তব্য রাখেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ মাতৃচায়া কেজি অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা মঙ্গল রায়, অভিভাবক আব্দুর রকিব, মিয়া মোহাম্মদ সিজিল, বিল্লাল মিয়া, মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা এম. সামছু উদ্দিন, শাহপরান স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক শিমাল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মনি শংকর দেব, ডুবাঐ ইন্টারন্যাশনাল স্কুলের কামরুল ইসলাম, মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের রুহুল আমিন, দি লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের আলাউদ্দিন, নিউ ভিশন মডেল হাই স্কুলের আবু ইউসুফ, সৃজন জুনিয়র হাই স্কুলের তোফাজ্জল হক, দি মেরিট স্কুল, মিরপুর ইসলামি একাডেমির রহমত মুন্না, শাহপরান প্রি ক্যাডেট স্কুল ও আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলসহ মোট ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।