বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চুনারুঘাট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (২ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিনিধিত্ব সভায় হাফেজ শামসুল ইসলাম জাকীকে সভাপতি, মোহাম্মদ জুনায়েদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মুফ্ফাসির রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সভায় বিদায়ী সভাপতি হাফেজ নোমান আহমদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনা কেন্দ্রীয় নেতা কাউসার আহমদ রুবেল, উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, সাংবাদিক এস এম সুলতান খানসহ অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে কে এম হাসান রেজা ও গোলাম রাব্বানী আখঞ্জী, সহসাধারণ সম্পাদক মোঃ রকিব মিয়া ও আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।