প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ২:১১ এ.এম
বৈষম্য বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রুদ্র গ্রেফতার
বৈষম্য বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রুদ্র দাশ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে থানার সামনে সমন্বয়ক পরিচয় দিয়ে এক লোককে হুমকি দেয়ার সময় সদর থানার এসআই প্রদীপ সরকারের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করেন। সে দেয়ানত সাহার বাড়ি এলাকার রঞ্জিত দাশের পুত্র।
পুলিশ জানায়, গোসাইপুর এলাকার বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আব্দুর রহিম বাদী মামলার এজাহারভুক্ত আসামি রুদ্র। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com