চুনারুঘাট উপজেলার পশ্চিম চানপুর গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫২২ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে এক নারী মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
গতকাল রবিবার (১০ আগস্ট) দুপুরে চুনারুঘাট থানার একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। গোপন সংবাদে ভিত্তি করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম চানপুর গ্রামের পঞ্চ প্রসাদ মুন্ডার পুত্র সমর মুন্ডা (২৩) এবং মৃত ভাদ মুন্ডার পুত্র পূর্ণ দেব মুন্ডা (৪০)। এসময় অনিল উরাং-এর স্ত্রী স্মৃতি উরাং (৩৫) পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।