আজমিরীগঞ্জের সাংবাদিক রামকৃষ্ণ তালুকদার ও বদলপুর ইউনিয়ন পরিষদের সদস্য কৃষ্ণ তালুকদারের পিতা হরিচরণ তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার (১১ আগস্ট) পালিত হয়েছে।
এ উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের বলদী গ্রামে তাদের নিজ বাড়িতে বিশেষ প্রার্থনা, গীতা পাঠ ও ভাগবত পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গীতা ও ভাগবত পাঠ পরিচালনা করেন নবীগঞ্জের ডা. এস. কে. দাশ চৌধুরী।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের নিকট আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করা হয়েছে।