হবিগঞ্জের দেউন্দী চা বাগানের প্রতীক থিয়েটারের সভাপতি নাট্যকার, নাট্য নির্দেশক সংগঠক ও পরিবেশকর্মী সুনীল বিশ্বাস গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজারও মানুষের শ্রদ্ধায় মঙ্গলবার সন্ধ্যায় নাট্য ব্যক্তিত্ব সুনীল বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয় দেউন্দি চা বাগানের বটতলায়। অন্তেষ্টিক্রিয়ার আগে শ্রদ্ধা নিবেদন এর জন্য মরদেহ রাখা হয় বটতলায়।
সুনীল বিশ্বাসের মৃত্যুতে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার এর সভাপতি তোফাজ্জল সোহেল থিয়েটারের পক্ষ থেকে শ্রদ্ধানিবেদন করেন। তিনি বলেন, সুনীল বিশ্বাসের মৃত্যুতে আমরা একজন প্রতিভাবান সাংস্কৃতিক সংগঠক ও নাট্যকার এবং নির্দেশক হারালাম। তিনি ছিলেন একজন একনিষ্ঠ পরিবেশকমীও।
খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এ কথা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি থিয়েটারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন ।