সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে একদল পুলিশ বহুলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এসময় বহুলা গ্রামের মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন, ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোতালিব, চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি ফরিদ মিয়া, নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি আবু বকর সিদ্দিক, ফুল মিয়া, সালমান মিয়া ও সাদত হোসেনকে গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে।