প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১:৩১ এ.এম
শায়েস্তাগঞ্জে ডাকাতি মামলার আসামিসহ দুইজন গ্রেফতার
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ডাকাতি মামলার ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানার ওসির নির্দেশে গত মঙ্গলবার রাতে একদল পুলিশ অভিযান চালিয়ে ফরিদপুর গ্রামের মর্তুজ আলীর পুত্র ডাকাত আব্দুল হাই (৪৮) ও চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুল মতিনের পুত্র তারেক আহমেদ (২৫) কে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com