হবিগঞ্জ সদর থানার পুলিশের সাড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবিদ আলী, নুরুল ইসলাম, চোর হাবিবুর রহমান, রুহেল মিয়া, কৃষ্ণ রায় রুবেল এবং শিপন মিয়া।
ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, “গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”