লাখাই থানা পুলিশের অভিযানে স্ত্রী কর্তৃক দায়ের করা মামলায় স্বামী তোফাজ্জুল হোসেন (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মুড়িয়াউক গ্রামের মারাজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তোফাজ্জুল হোসেনের স্ত্রী সুলতানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরপরই পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম মুন্সী সঙ্গীয় ফোর্সসহ শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালাউক বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল রোববার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।