মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা চা-বাগান এলাকার তিন বাংলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া পাড়ার মনছুর মন্ডলের ছেলে রিপন মন্ডল, একই এলাকার দুলাল সরদারের ছেলে হৃদয় সরদার এবং চকপোশার সমসের সর্দারের ছেলে শিমুল সরদার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”