লাখাই উপজেলায় সরকারি বরাদ্দের সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুল্লা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখা যায়- গোদামে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও দুই ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। এ কারণে ফরহাদ ও শামীম নামের দুই সার ডিলারকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল মো. ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ এবং পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খান।