হবিগঞ্জ শহরের বহু অপকর্মের হোতা খোয়াই হাসপাতালের পরিচালক যুবলীগ কর্মী আমিনুল হক খান (৪০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের চরগাঁও গ্রামের মৃত এনামুল হক খানের পুত্র এবং শহরের সবুজবাগ এলাকার সিলগালা খোয়াই হাসপাতালের পরিচালক।
ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে এসআই সুজন শ্যাম গতকাল বুধবার রাতে শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় ৬ মাসের সাজাসহ খোয়াই হাসপাতালে নবজাতক মারা যাবার মামলা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।