শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শিপন মিয়া (২২), গোপালগঞ্জ জেলার কালিজুড়ি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে হাবিবুর রহমান হাওলাদার ও টাঙ্গাইল জেলার কামারধ্বল্লা গ্রামের মৃত মুকদ্দেছ আলীর ছেলে সোহেল রানা (৩৪)।
তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করেছে।