নবীগঞ্জে পুলিশের অভিযানে বেলাল আহমেদ (৩৫) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বেলাল উপজেলার কুর্শি ইউনিয়ন এনাতাবাদ গ্রামের রেজান মিয়া ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, নবীগঞ্জ থানার এস আই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে এনাতাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি ফিরে আসে।
জানা যায়, ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর খোলস পাল্টিয়ে যুবলীগ থেকে যুবদল নেতা সেজে নিজেকে বিভিন্ন জায়গায় পরিচয় দিত।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে রোববার (৭ আগষ্ট) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।