শহরের নোয়াহাটি-কালিগাছতলা এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এগুলোতে অসামাজিক কার্যকলাপ দিনে রাতে চলে। এ ছাড়া রয়েছে অবৈধ বিদুৎ সংযোগ। ফলে সরকার মাসে মাসে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। বাড়ছে বিদুৎ বিভ্রান্তি। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মৃত সাধন পালের পুত্র সুবত্র পাল জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েছেন।
এতে জানা যায়, সড়ক জনপদের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে ব্যবসা বাণিজ্যসহ অবৈধ কর্মকান্ড চালানো হচ্ছে। এতে পরিবেশ নষ্টের পাশাপাশি সড়কে যানজট সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে উচ্ছেদ করা হলেও ওই স্থানে উচ্ছেদ করা হচ্ছে না। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।