শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর বাঁধ থেকে গাছ কাটার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত কার্যবিধি ৫৪ ধারার আসামি বেলালকে আদালত কারাগারে প্রেরণ করেন এবং মঙ্গলবার শুনানীর দিন ধার্য্য করেন। এদিকে আটককৃত আসামি ও গাছ নিয়ে পুলিশ পড়ে বিপাকে। পানি উন্নয়ন বোর্ড ও বনবিভাগ থেকে গতকাল শনিবার দিনভর থানা থেকে যোগাযোগ করার পরও মামলা না দেয়ায় এসআই আওলাদ হোসেন বাদী হয়ে সন্দেহমূলক হিসেবে বেলালকে ৫৪ ধারায় প্রেরণ করেন। সে রাজনগর এলাকার মতিউর রহমানের পুত্র। এদিকে শনিবার রাত ৯টায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সামিউর রহমান বাদী হয়ে ফটিক মিয়ার পুত্র তুহিন, শাহ আলমসহ ৪ জনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এজাহার পাওয়া গেছে। মামলা রুজু হবে।
গত শুক্রবার বিকালে একদল চোরারকারবারি গোসাই আখড়া থেকে জঙ্গলবহুলা স্লুইচ গেইট পর্যন্ত খোয়াই বাঁধের উপর আকাশি, মেহগনি, শিলকড়ইসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় সদর থানার এসআই আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরসহ চালক মৃত আব্দুল গফুরের পুত্র হাসান মিয়াকেও বিপুল পরিমাণ চোরাই গাছ থানায় নিয়ে আসেন। তখন রাজনগর এলাকার বেলাল মিয়াকে আটক করা হয়। এদিকে গাছ থানায় জব্দ রয়েছে।