নবীগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র দাশ (৭০) পরলোকগমন করেছেন। তিনি গতকাল রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, সমরেন্দ্র দাশ স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান শেষে তাঁর নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র দাশের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।