মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈযধহহবষ অ১ এর মাধবপুর প্রতিনিধি মো. নাহিদ মিয়ার প্রিয় পিতা গতকাল রবিবার (২১ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে মাধবপুর উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. তোফাজ্জল হোসেন চৌধুরী এক শোকবার্তায় বলেন, “মো. নাহিদ মিয়ার পিতার মৃত্যুতে আমরা একজন সম্মানিত অভিভাবককে হারালাম। এই ক্ষতি অপূরণীয়। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান শোক প্রকাশ করে বলেন, “নাহিদ ভাইয়ের পিতার ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত। এই শোক কাটিয়ে উঠতে সৃষ্টিকর্তার কাছে পরিবারের জন্য বিশেষ দোয়া কামনা করছি।”
এছাড়া দপ্তর সম্পাদক ত্রিপুরারী দেবনাথ তিপু এক শোকবার্তায় বলেন, “এই দুঃসময়ে আমরা নাহিদ ভাই ও তার পরিবারের পাশে রয়েছি। মহান সৃষ্টিকর্তা যেন মরহুমের আত্মাকে শান্তি দান করেন।”
মাধবপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা পুনর্ব্যক্ত করেছে।