সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। গতকাল বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে জামালপুরে কর্মরত ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটে বদলি করা হয়।
সরকারি আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন পুলিশ সুপার যোগদান করায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগের সদস্যরা।
উল্লেখ্য, ড. চৌধুরী মোঃ যাবের সাদেক হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের বাসিন্দা। তিনি আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমানের ছোট ভাই।