রামকৃষ্ণ পরমহংস-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরে রামকৃষ্ণ মিশন মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ডাঃ জীবন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের শ্রীমৎ স্বামী স্থিরাত্নানন্দজী মহারাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বিকাশ রঞ্জন বিশ্বাস। এছাড়া বক্তব্য দেন সিলেটের শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, হবিগঞ্জের শ্রীমৎ স্বামী বেদময়আনন্দজী মহারাজ, সুনামগঞ্জের শ্রীমৎ স্বামী ঋদআনন্দজী মহারাজ এবং আনন্দময়ানন্দ মহারাজ।
সভায় সভাপতিত্ব করেন অজিত কুমার দাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজকুমার দাস।
অনুষ্ঠানে বক্তারা রামকৃষ্ণ পরমহংস-এর জীবনাদর্শ অনুসরণ করে মানবকল্যাণ ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ উপলক্ষে গ্রামীণ মায়েদের স্বনির্ভর করতে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ধর্মীয় নাটক ‘নটি বিনোদিনী’ মঞ্চস্থ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হয়।