নবীগঞ্জ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তি বর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা শাখা।
গতকাল শুক্রবার হাজারী কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ শাহাজাহান আলী, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মোঃ মহসিন আহমেদ।
বক্তব্য রাখেন বিএনপির নেতা সরফরাজ চৌধুরী, সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, অলিউর রহমান ওলি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, মোঃ সরওয়ার শিকদার, হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক শাহ সুলতান আহমদ, এমদাদ আহমেদ, সোহেল আহমেদ প্রমূখ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষের ব্যাপক উপস্থিত ঘটে।