বিশ্ব যক্ষা দিবস ২০২৬ প্রতিপাদ্য : “দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে-আমরাই পারবো যক্ষা নির্মুল করতে” উদযাপন উপলক্ষে শ্লোগানকে সামনে নিয়ে সীমান্তিক ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যৌথ উদ্যোগে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, সীমান্তিক নবীগঞ্জ উপজেলা শাখার সুপারভাইজার শামীম মোহাম্মদ সিদ্দিকী, ব্র্যাকের কর্মকর্তা, সীমান্তিকের ফিল্ড অফিসার, নার্স। সভাপতির বক্তব্যে তিনি মা শিশু স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য সীমান্তিকের কার্যক্রমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।