চুনারুঘাট উপজেলার দৌলতখা আবাদ এলাকায় পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার দৌলতখা আবাদ এলাকার বাসিন্দা সাইদ মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, শিশুটি প্রতিবন্ধী ছিল। অসাবধানতাবশত বাড়ির পাশের পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।