নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। গতকাল রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলতি বছরে দ্বিতীয়বার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
ইসির সিনিয়র সচিব আরও বলেন, ‘চলতি বছর আরও একটা তালিকা আমরা প্রকাশ করব। ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূরণ করবে, তাদের নিয়ে ওই তালিকা করা হবে।’
Designed by: Sylhet Host BD