1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:54 pm

লাখাইয়ে পুলিশের অভিযানে ওয়ার্ড যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার

লাখাই প্রতিনিধি
  • Updated Monday, December 22, 2025
  • 150

লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন করাব ইউনিয়নের সিংহগ্রাম এলাকার দুলন মিয়ার ছেলে লিটন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে করাব ইউনিয়নের সিংহগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে লিটনকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে রোববার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD